পরবর্তী আইফোনে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
আইম্যাক ও ম্যাকবুক প্রো কম্পিউটারের পরিবর্তনগুলোর তুলনায় অ্যাপল ২০২১ সালের আইফোন লাইনআপে বড় ধরণের পরিবর্তনের পরিকল্পনা করছে। ব্লুমবার্গের মার্ক গারম্যানের মতে, নতুন মডেলের ফিচারগুলোর মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পরে।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ক্ষেত্রে অ্যাপলের মজার ইতিহাস রয়েছে। ২০১৩ সালে আইফোন ৫এসে এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপলই সর্বপ্রথম প্রযুক্তিটিকে জনপ্রিয় করে তোলে। তবে অন্য কোম্পানির বিপরীতে অ্যাপলই সবার আগে এই প্রযুক্তি থেকে সরে আসে ২০১৭ সালে আইফোন এক্স এর মাধ্যমে।
ফেস আইডিকে জনপ্রিয় করতে অ্যাপল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে পুরোপুরি সরে আছে। তবে করোনাভাইরাস মহামারি এই প্রযুক্তির প্রতি কোম্পানিটির মনোভব পাল্টে দিয়েছে।
গারম্যানের মতে, এই প্রযুক্তির মাধ্যমে ফেস আইডি বাদ যাবে না। যদি কেউ মাস্ক পরে থাকে কিংবা ফেস আইডি কাজ না করে তাহলে বিকল্পভাবে এই প্রযুক্তির মাধ্যমে ডিভাইস আনলক করা যাবে।
এছাড়া অ্যাপল ফোল্ডেবল ডিসপ্লে নিয়েও কাজ করছে। এখনও এটি নিয়ে নিশ্চিত পরিকল্পনা না থাকলেও আমরা সবাই জানি অ্যাপল কোনো প্রযুক্তি আনার আগে বেশ কয়েক বছর সেটি নিয়ে গবেষণা করে। এখন অপেক্ষার পালা।
ডিবিটেক/বিএমটি